নীরব-আঙিনা
- শুভ রাম
কিছুটা নিঃশব্দ থাকুক
হৃদয়ের আঙিনায়
আনমনা ধুলো জমে থাকা
স্মৃতির মতো,
যেমন থাকে
মায়ের হারানো আঁচলের কোণে
চুপচাপ রেখে যাওয়া
পুরনো ছোট্ট খেলনা।
০২-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।